ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট, ২০২৬,  4:43 PM

news image

পিউ রিসার্চের জরিপ

বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন পাকিস্তানের ৬৬ শতাংশ ও শ্রীলঙ্কার ৫৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ। অন্যদিকে ভারতের মোট প্রাপ্তবয়স্কের ২৫ শতাংশ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের থিংক ট্যাঙ্ক পিউ রিসার্চের জরিপে উঠে এসেছে তথ্যগুলো।


ওয়াশিংটনভিত্তিক এই গবেষণাপ্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ান প্রতিবেশী দেশগুলোর প্রাপ্তবয়স্ক মানুষদের ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি  গত বৃহস্পতিবার পিউ রিসার্চের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জরিপে দেখা গেছে, শ্রীলঙ্কার ৫৭ শতাংশ এবং বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ পাকিস্তানকে ইতিবাচকভাবে দেখেন। ভারতে পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে মাত্র ৮ শতাংশ মানুষের। 


২০২৪ সাল থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ভারতে তা ১০ শতাংশ কমেছে। জরিপ অনুযায়ী, চারটি দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতের প্রতি মানুষের ইতিবাচক মনোভাবের ব্যবধানই সবচেয়ে বেশি।


শ্রীলঙ্কার বিপুলসংখ্যক মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে ৪২ শতাংশ মানুষের, আর পাকিস্তানে এই হার মাত্র ৭ শতাংশ।


জরিপে বলা হয়েছে, চারটি দেশের মধ্যে একমাত্র শ্রীলঙ্কার প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বাকি তিন দেশের উত্তরদাতারা।  


একই সময়ে বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে, আর শ্রীলঙ্কায় বেড়েছে ১৪ শতাংশ। বাংলাদেশে যারা এ বিষয়ে কোনো উত্তর দেননি, তাদের হারও ১৭ শতাংশ কমেছে।


নিজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কোন দেশ- এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতের নাম বলেছেন। জরিপ অনুযায়ী, বাংলাদেশি ও পাকিস্তানিরা ভারতকে তাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেছেন।


বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণকারীদের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর তাদের আস্থার বিষয়েও জানতে চাওয়া হয়। বিশেষ করে, আন্তর্জাতিক বিষয়াবলিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মোদির ওপর তারা কতটা আস্থা রাখেন- এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কায় মোদির প্রতি সামগ্রিকভাবে ইতিবাচক মনোভাব দেখা গেছে। অন্যদিকে বাংলাদেশে এই হার ৪২ শতাংশ। আর পাকিস্তানে মাত্র ৪ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম